যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদির বলেছেন,
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় সরকার কঠোর অবস্থানে আছে, অপরাধী যত
প্রভাবশালী ব্যক্তিই হোক না কেন তাকে আইনের আওতায় আসতেই হবে।

শনিবার
সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেইনের সড়কের উপর ময়মনসিংহের ভালুৃকা
উপজেলায় ভালুকা সেতু ও ত্রিশাল উপজেলা ক্ষীরো নদীর উপর বড় ২টি ব্রীজ
উদ্বোধন কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিএনপি নেত্রী নারায়ানগঞ্জ
যাওয়ার ব্যাপারে সরকার অনুমুতি দিচ্ছে না এই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,
অনুমতি দেয়ার ব্যাপারটি সিটি কর্পোরেশনের। তবে এরকম অবস্থায় দেশের প্রধান
একটি দলের নেত্রী সেখানে যাওয়াটা নিরাপদ নয়। আর সেখানে এখন যে উত্তপ্ত
অবস্থায় আছে সেখানে তিনি গিয়ে উস্কানী মূলক বক্তব্য দিয়ে তিনি পরিবেশ আরো
উত্তপ্ত করতে পারেন। মন্ত্রী জানান, আগামী বছর মার্চ মাসের মধ্যে
ঢাকা-ময়মনসিংহ চারলেন মহাসড়কের কাজ সম্পন্ন করে জনগণের জন্যে খুলে দেয়া
হবে। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এম আমানউল্লাহ, সংসদ সদস্য
আলহাজ্ব এম এ হান্নান, জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী ও সড়ক
জনপথের প্রকৌশলী-কর্মকর্তারা।
No comments:
Post a Comment