Monday, May 19, 2014

মেঘনায় ভেসে উঠল আরও এক লাশ

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে লঞ্চডুবির ঘটনায় গতকাল রোববার রাতে ভেসে উঠেছে আরও এক লাশ। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি। এ নিয়ে এখন পর্যন্ত ৫৬ জনের লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছেন সাতজন।
তবে লাশের খোঁজ করছে পুলিশ ও কোস্টগার্ড৷ নিখোঁজ যাত্রীদের খোঁজে মেঘনায় ট্রলার নিয়ে তল্লাশি চালাচ্ছেন অনেক স্বজন৷ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হাসান জানান, গতকাল রাতে উদ্ধার করা লাশটি গজারিয়া পুলিশের তদন্ত কার্যালয়ে রাখা হয়েছে। নিখোঁজ যাত্রীদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এসে লাশ শনাক্ত করবেন। গত বৃহস্পতিবার এমভি মিরাজ-৪ লঞ্চ ঢাকার সদরঘাট থেকে শরীয়তপুরের সুরেশ্বর যাওয়ার পথে গজারিয়া উপজেলার দৌলতপুরে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়৷

No comments:

Post a Comment