যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী
ফাতেমা সুমার দুদিনের সফরে আগামীকাল মঙ্গলবার ঢাকায় আসছেন। আজ ঢাকায়
অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। খবর বাসসের।

বিজ্ঞপ্তিতে
জানানো হয়, মঙ্গলবার ও বুধবার (৬ ও ৭ মে) বাংলাদেশে অবস্থান করবেন
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক এই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী।
দুদিনের এ সফরে বাণিজ্যিক ও আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা
নিয়ে সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা করবেন ফাতেমা
সুমার।
No comments:
Post a Comment