যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে কিশোরদের রুমে অভিযান চালিয়ে দেশি অস্ত্র
উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ও
মাসুদ উল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এদিকে,
রোববার কিশোর-পুলিশ সংঘর্ষের সময় সুযোগ পেয়ে নাজমুল ও নাঈম নামে দুই কিশোর
বন্দি পালিয়ে যায়। এ ঘটনায় সোমবার থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সোমবার
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান,
শহরতলীর পুলেরহাটে অবস্থিত কিশোর উন্নয়ন কেন্দ্রে বিভিন্ন অনিয়মের অভিযোগ
এনে বন্দি কিশোররা রোববার ২০টি রুমের গ্লাস, আসবাবপত্র ও প্রিজন ভ্যান
ভাঙচুর করে। এসময় তাদের হামলায় আহত হন পুলিশের দুই কনস্টেবল। এ ঘটনায় তিন
কিশোরও আহত হয়। এ ঘটনার পরদিন সোমবার কেন্দ্রে প্রশাসন অভিযান চালানোর
সিদ্ধান্ত নেয়। অভিযানে কিশোরদের রুম থেকে ১০টি তালা, একটি হাতুড়ি, তিনটি
কাঁচি, তিনটি টিনের ছুরি, চারটি কাটা টিনের পাত, ১০টি লাঠি, দু’টি কাটা
চামচ, তিনটি মোবাইল ফোনের চার্জার ও পাঁচ/ছয় হাত বৈদ্যুতিক তার উদ্ধার করা
হয়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, এসব উদ্ধারের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এছাড়া কেন্দ্রের দুই কিশোর বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে কর্তৃপক্ষ। কিশোর উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক শাহাবুদ্দিন জানান, এখান থেকে পালিয়ে সাধারণত কিশোররা বাড়িতে চলে যায়। আশা করছি, পলাতকদের আবার ফিরে পাওয়া যাবে। এদিকে, রোববারের সংঘর্ষের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রের নেতৃত্বাধীন তদন্ত কমিটি কাজ করছে। কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল হাসান জানান, তদন্ত কাজ শেষে দ্রুতই তারা প্রতিবেদন দাখিল করবেন।

No comments:
Post a Comment