এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, ‘আস্ক’ বাটনের সাহায্যে ফেইসবুক, অনলাইন ডেটিং সেবার অংশ হতে চাচ্ছে।

তবে প্রযুক্তিবিষয়ক সাইট গিজমোডোর প্রতিবেদন অনুসারে, এক ব্যবহারকারী অন্য
ব্যবহারকারীকে ‘আস্ক’ বাটনের মাধ্যমে রিলেশনশিপ সম্পর্কে জিজ্ঞাসা করার
ফিচারটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ব্যবহারকারীদের ব্যক্তিগত বিষয়
জানার জন্য এটাই ফেইসবুকের প্রথম প্রচেষ্টা নয়। এর আগে প্রতিষ্ঠানটির
সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ব্যবহারকারীদের প্রোফাইল পেইজে নির্দিষ্ট
তথ্য দেওয়ার জন্য অনুরোধ জানাতেন। জন্মস্থান, শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত
এসব তথ্য ব্যবহারকারীরা না দিলে, তাদের প্রোফাইল পেইজের নির্দিষ্ট একটি
অংশও ফাঁকা রাখা হতো। ব্যবহারকারীদের এসব রিলেশনশিপ সম্পর্কিত ডেটাগুলো
ফেইসবুক এবং এর বিজ্ঞাপনদাতাদের জন্য খুব প্রয়োজনীয় বলেই এগুলো সংগ্রহ করা
হচ্ছে বলে জানিয়েছে গার্ডিয়ান।
No comments:
Post a Comment