তিনি বলেন, হিটলার যা করেছিলেন রাশিয়ার
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এখন সেই কাজ করছেন। পোল্যান্ডের
যুদ্ধ-উদ্বাস্তু মেরিয়েনে ফারগুসন নামক এক স্বেচ্ছাসেবীর সঙ্গে কানাডার
হ্যালিফ্যাক্সে নোভা স্কটিয়া জাদুঘরে কথা বলার সময় চার্লস এ মন্তব্য করেন।

চার্লসের
এমন মন্তব্যের কথা ব্রিটিশ সাংবাদিকদের জানিয়েছেন ফারগুসেন নিজে।
পোল্যান্ডে ১৯৩৯ সালে নাৎসী আগ্রাসনের আগে দিয়ে পালিয়ে কানাডায় চলে যায়
ফারগুসনের পরিবার। পরিবারটি ওই সময় যে পরিস্থিতিতে পড়েছিল তার সঙ্গে এখনকার
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কর্মকাণ্ডের মিল আছে- চার্লস এমন
কথাই বলেছেন বলে জানিয়েছেন ফারগুসন। তিনি বলেন, চার্লস ইউক্রেইনে পুতিনের
কর্মকাণ্ডকে এডলফ হিটলারের কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেছেন। যুক্তরাজ্যের
‘দ্য ডেইলি মেইল’ পত্রিকাকে ফারগুসন আরো বলেন, জাতীয় অভিবাসন জাদুঘরের
প্রদর্শনী শেষে তিনি (ফারগুসন) তার পারিবারিক জীবন এবং কানাডায় পালিয়ে
যাওয়া নিয়ে প্রিন্স চার্লসের সঙ্গে কথা বলার সময় তিনি ওই মন্তব্য করেন।
ফারগুসন তার বাবা-মা এবং দুই বোনকে নিয়ে পালিয়ে বাঁচলেও হিটলারের নাৎসী
ক্যাম্পে যেতে হয়েছিল তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে। ফারগুসন জানান,
সেই সময়ের ঘটনা নিয়ে আলাপচারিতার এক পর্যায়ে হিটলারের একের পর এক দেশ দখলের
প্রসেঙ্গ উঠলে চার্লস বলেন, “পুতিন এখন যা করছেন তা হিটলারের সঙ্গে তুলনা
করা যেতে পারে”। রাশিয়া সম্প্রতি ইউক্রেইনের ক্রিমিয়াকে নিজ ভূখন্ডের
অন্তর্ভুক্ত করার পর চার্লস এমন মন্তব্য করলেন। তবে চার্লসের কার্যালয় একে
ব্যক্তিগত আলাপচারিতার বিষয় হিসাবে উল্লেখ করে এ ব্যাপারে কোনো মন্তব্য
করতে অস্বীকৃতি জানিয়েছে। ক্রিমিয়াকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করে নেয়ার পর
থেকে পুতিন আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে সমালোচিত এবং নিন্দিত হচ্ছেন।
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও গত মার্চে হিটলারের
সঙ্গে পুতিনের এরকম তুলনা করেছিলেন।
No comments:
Post a Comment