এক বছর আগে প্রেক্ষাগৃহে এসেছিলেন আলিশা
প্রধান। ছবির নাম ‘এইতো ভালোবাসা’। ছবিটি পরিচালনা করেছেন শাহিন কবির
টুটুল। ছবিতে মূল নায়িকার চরিত্রে ছিলেন নিপুণ। আর নায়ক হিসেবে ছিলেন ইমন ও
নীরব।

এ
ছবিতে আলিশা অভিনয় করেছেন একজন স্টাইলিস্ট-মডেল এবং দুষ্ট চরিত্রের মানুষ
হিসেবে। গত বছর এপ্রিলে ছবিটি মুক্তি পায়। এক বছর পরে আবারও প্রেক্ষাগৃহে
আসার প্রস্তুতি নিচ্ছেন আলিশা। তাও আবার এক ছবিতে নয়। দুই ছবির মধ্য দিয়ে
প্রেক্ষাগৃহে আসার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ছবি দুটি হলো ‘ভুল যদি হয়’ ও
‘অন্তরঙ্গ’। দুটি ছবিই পরিচালনা করেছেন একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্রকার চাষী
নজরুল ইসলাম। ছবি দুটিতে নায়ক হিসেবে আছেন ইমন। আলিশা বলেন, এর আগে আমাকে
নায়িকা চরিত্রে দেখা যায়নি। এবারই প্রথম নায়িকা হিসেবে পর্দায় আসছি আমি।
তাও আবার পর পর দুটি ছবিতে। ভাবতেই ভাল লাগছে। আশা করছি ছবিটি সবার ভাল
লাগবে এবং চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতে পারবো। আলিশা প্রধান আরও নতুন একটি
ছবিতে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন। ছবির নাম ‘পথকলি’। জাকির হোসেন রাজুর
পরিচালনায় ছবিতে আলিশা প্রধানের নায়ক হিসেবে আছেন শিপন।
No comments:
Post a Comment