Tuesday, May 13, 2014

মল্লিকা বলে কথা!

ছবিতে নিজের জন্য নির্ধারিত চরিত্রটি যতই ভিন্নধারার এবং রাখঢাকওয়ালা হোক না কেন, কোন না কোনভাবে এটাকে খোলামেলা করা মল্লিকা শেরাওয়তের চাই-ই। যেমনটা সম্প্রতি একজন রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করতে গিয়ে তিনি করলেন। 
গেল দু’তিন বছর সানি লিয়নের দাপটে বলিউড থেকে অনেকটাই ছিটকে পড়লেও আবার ফিরে আসতে চান মল্লিকা। এখন অবশ্য তার হাতে একটাই ছবি, ‘ডার্টি পলিটিক্স’। তাই সেটাকে পুঁজি করে তিনি আবারও ঘুরে দাঁড়াতে চান। এই ছবিতে বিতর্কিত রাজনৈতিক চরিত্র ভৈরবী দেবীর ভূমিকায় দেখা যাবে তাকে। কিন্তু চরিত্রের মাহাত্ম বোঝেন না মল্লিকা। আর তাই তিনি মনে করেন, রাজনৈতিক এই ছবিতে একটা জম্পেশ আইটেম গান না থাকলে তা হিট করানো বেশ কঠিন। যেই কথা সেই কাজ। পরিচালক এবং প্রযোজককে রাজি করিয়ে ঢুকিয়েও দিলেন একটা সুপার-ডুপার আইটেম গান। যেখানে নিজের শরীরটাকেই খোলামেলা তুলে ধরেছেন নানা  ভঙ্গিতে।

No comments:

Post a Comment