যে র্যাব বাহিনীর দায়িত্ব ছিল মানুষের
জীবন রক্ষা করা, সেই র্যাব এখন মানুষের জীবন হরণ করছে। সাত হত্যাকাণ্ডের
সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন করে যাবে নারায়ণগঞ্জবাসী। নারায়ণগঞ্জ
সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও অ্যাডভোকেট চন্দন সরকারসহ
সেভেন মার্ডারের ঘটনা নিয়ে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ নামের একটি অরাজনৈতিক
সংগঠনের নাগরিক সমাবেশে এসব কথা বলেছেন বক্তারা। মঙ্গলবার দুপুরে
নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের কনভেনশেন সেন্টারে নাগরিক সমাবেশটি অনুষ্ঠিত
হয়। সমাবেশে সেভেন মার্ডারের ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

নাগরিক
সমাবেশে নাগরিক ঐক্য নেতা মাহামুদুর রহমান মান্না বলেন, বিএনপি চেয়ারপারসন
খালেদা জিয়া এখন বলছেন যে র্যাবের কোন দরকার নাই, তাদের বিলুপ্তি করে
দিতে। কিন্তু খালেদা জিয়া কী একবারও বলেছেন যে, তারা র্যাব গঠন করে ভুল
করেছিলেন। র্যাব গঠনের পর থেকেই বিনা বিচারে ক্রসফায়ারে মানুষ হত্যা করে
আসছে। র্যাব যতো বিনা বিচারে হত্যা করেছে তার চেয়ে বেশি হত্যা করেছে
পুলিশ। মান্না বলেন, আওয়ামী লীগের মন্ত্রীরা নিজেদের সুযোগ-সুবিধার জন্য
মুখ খুলছেন না। আমারতো ভাবতে অভাব লাগে, অশিক্ষিত নূর হোসেন কিভাবে ডিসির
বন্ধু হন। যদি কেউ মনে করেন, তারা ওই সন্ত্রাসীদের বাঁচাতে পারবেন, তাহলে
ভুল করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সি আর আবরার হোসেন বলেন, সবাই
ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করুন, ওই সন্ত্রাসীদের আস্তানা নারায়ণগঞ্জের মাটিতে
থাকবে না। আমাদের নিরাপত্তার জন্য আমাদেরকেই ভাবতে হবে। আমাদের অধিকার
আমাদেরকেই আদায় করতে হবে। আমরা নারায়ণগঞ্জবাসী এর সভাপতিমণ্ডলীর সদস্য
অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল সমাবেশে বলেন, সাত হত্যাকাণ্ডের সুষ্ঠু
বিচার যতোদিন না হবে, ততোদিন আমরা নারায়ণগঞ্জবাসী নারায়ণগঞ্জের সকল স্তরের
মানুষকে নিয়ে আমাদের আন্দোলন করে যাবো। আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি
মুক্তিযোদ্ধা নুরউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক
অ্যাডভোকেট জাকির হোসেন, পরিবেশবাদী আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি
অ্যাডভোকেট এ বি সিদ্দিক, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর
রহমান, বিএমএ নারায়ণগঞ্জ জেলা সভাপতি ডা. শাহনেওয়াজ, আমরা নারায়ণগঞ্জবাসী
সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু, সাংগঠনিক সম্পাদক রমজানুল
রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ হোসেন, মোঃ সেলিম হোসেন, জেলা
দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আরিফ দিপু, মুক্তিযোদ্ধা ও সাবেক
কাউন্সিলর আজহার হোসেন, সাবেক পিপি অ্যাডভোকেট নবী হোসেন, অ্যাডভোকেট
হারুনুর রশিদ, দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেন, অ্যাডভোকেট
আহসানুল করিম বাবুল, নারায়ণগঞ্জ জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক
হিমাংশু সাহা, জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, ন্যাপ নেতা
অ্যাডভোকেট আওলাদ হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগের নারায়ণগঞ্জ জেলা সভাপতি
শফিকুল ইসলাম দেলোয়ার, জাসদের নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট
খলিলুর রহমান প্রমুখ।
No comments:
Post a Comment