Tuesday, May 13, 2014

কবিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

নোয়াখালীর কবিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাইল হোসেন (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাটাইয়া ইউনিয়নের গাজীরবাগ গ্রামে স্থানীয় তাজু মেম্বারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল উপজেলার বাটাইয়া ইউনিয়নের গাজীরবাগ গ্রামের নূরুল আমিনের ছেলে।
স্থানীরা জানায়, দুপুরে গাজীরবাগ গ্রামের তাজু মেম্বারের বাড়ির আব্দুল কাদের মিয়ার ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করেন। অন্যদের সঙ্গে ইসমাইল পানি নিয়ে আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে আসে। এসময় ঘরের টিনের সঙ্গে লেগে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

No comments:

Post a Comment