নারায়ণগঞ্জে প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাত হত্যাকা-ের পর সাহসী
বক্তব্য দেয়ার জন্য তার শ্বশুর শহীদুল ইসলাম ওরফে শহীদ চেয়ারম্যানের
প্রশংসা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ
দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় নজরুলের বাসভবনে নিহত পরিবারদের
সান্ত¡না জানাতে গিয়ে এ প্রশংসা করেন তিনি। শহীদ চেয়ারম্যানের প্রশংসা করে
খালেদা জিয়া বলেন, হত্যার নেপথ্যে কারা জড়িত এ বিষয়ে আপনি সাহসী বক্তব্য
দিয়েছেন। এখন আপনাকে হুমকি দেয়া হচ্ছে। এই পরিবারের কিছু হলে কাউকে ছাড়
দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। শহীদ চেয়ারম্যানকে অভয় দিয়ে বিএনপি
চেয়ারপারসন বলেন, আপনি নির্ভয়ে বলে যান। আমরা আপনার পাশে আছি। উল্লেখ্য,
আলোচিত সাত হত্যাকা-ের পর শহীদ চেয়ারম্যান সংবাদ সম্মেলনে বলেছিলেন,
র্যাব-১১ এর সদস্যরা ৬ কোটি টাকার বিনিময়ে এই হত্যাকা- ঘটিয়েছে।
No comments:
Post a Comment