Wednesday, May 7, 2014

‘দু-একজনের দোষে কোনো প্রতিষ্ঠান বন্ধ হতে পারে না’

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল র‌্যাব বিলুপ্ত করার সম্ভাব্যতা উড়িয়ে দিয়ে বলেছেন, ‘দু-একজনের দোষে কোনো প্রতিষ্ঠান বন্ধ হতে পারে না।’ আজ বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের গুম-হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও সন্দেহভাজনদের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ ওঠা র‌্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।
তদন্তে দোষী প্রমাণিত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রচলিত আইনে তাঁদের বিচার হবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঘটনার সময় দায়িত্বে থাকা নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রত্যাহার করে ঢাকায় আনা হয়েছে। তদন্তে তাঁদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, আসামিরা যাতে দেশ ছাড়তে না পারে, সে জন্য সারা দেশের বিমানবন্দর ও সীমান্ত এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের গুম ও হত্যার ঘটনাটি অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। দ্রুত এর তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তদন্ত কমিটি গঠন করা হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘হাইকোর্টের আদেশের কপি আমাদের হাতে এখনো আসেনি। আদেশের কপি পেলেই কমিটি গঠন করা হবে।’ হত্যায় জড়িতদের শাস্তি হবে আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, আজ বিকেলে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সম্মেলনকক্ষে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময়-২০১৪ অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘নারায়ণগঞ্জে সাত হত্যায় জড়িতদের প্রমাণসাপেক্ষে যোগ্য শাস্তি দেওয়া হবে। ঘটনাটি তদন্তাধীন, তাই এ বিষয়ে বেশি কিছু বলতে পারছি না।

No comments:

Post a Comment