Friday, May 9, 2014

অজ্ঞান পার্টির মূলহোতা মিন্টুসহ আটক ৯

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির মূল হোতা মিন্টু শিকদারসহ ৯ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১৫টি চোরাই মোবাইল সেট, অজ্ঞান করার কাজে ব্যবহৃত চেতনানাশক ওষুধ, মলম উদ্বার করা হয়। আটককৃতরা হলেন- মিন্টু শিকদার (৩০) আ. মান্নান (৬১) রফিজ শিকদার (৩৫), মাছুম দেওয়ান (১৮), শফিকুল ইসলাম(৩২), নুরুল ইসলাম (৪৮), মানিক শেখ (৩৮), ফারুক হোসেন (৩৩) এবং নুরুজ্জামান (৩০)। মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহমুদ নাসের জনি বাংলানিউজকে বলেন, সম্প্রতি অজ্ঞান পার্টির তৎপরতা বেড়ে যাওয়ায় গোয়েন্দা পুলিশ অজ্ঞান পার্টির সদস্যদের গ্রেফতারে অভিযানে নামে। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় অজ্ঞান পার্টির অন্যতম মূলহোতা মিন্টু শিকদার আরামবাগ বাসস্ট্যান্ড এলাকা অবস্থান করছেন। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে গ্রেফতার আটক করা হয় মিন্টু ও তার সহযোগী আব. মান্নানকে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মহানগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বাকি ৭ জনকে আটক করা হয়। আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী তিনি বলেন, মহানগরীর বিভিন্ন বাসষ্ট্যান্ডে তারা আগত যাত্রীদের গতি বিধি লক্ষ্য করে নির্দিষ্ট যাত্রীকে টার্গেট করে যাত্রীবেশে পরিবহনে উঠে যাত্রাপথে টার্গেটকৃত যাত্রীর সঙ্গে সখ্যতা সৃষ্টি করে। এক পর্যায়ে বিভিন্ন খাদ্য দ্রব্যের সঙ্গে উক্ত চেতনা নাশক মিশ্রিত করে খাইয়ে/পান করিয়ে অজ্ঞান করে তাদের নিকট হতে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে মাঝ পথে নেমে যায়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান সহকারী কমিশনার মাহমুদ নাসের জনি।

No comments:

Post a Comment