নির্ধারিত
সময়ের এক মাস আগেই আইফোন-৬ বাজারে আনার পরিকল্পনার কথা জানিয়েছে অ্যাপল।
সম্প্রতি বাজারে আসা প্রতিযোগী স্যামসাং ও এইচটিসি’র হ্যান্ডসেটেগুলোর
ব্যাপক সাফল্যের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে স্মার্টফোন নির্মাতা
প্রতিষ্ঠানটি।

অসমর্থিত
সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো শুক্রবার এ খবর প্রকাশ
করেছে। সংবাদ মাধ্যমগুলো জানায়, সেপ্টেম্বরে নয়, এক মাস আগে অর্থাৎ আগস্টেই
বাজারে আসছে আইফোন-৬। এর আগে, সেপ্টেম্বরে আইফোন-৬ বাজারে আনার কথা জানায়
অ্যাপল। নতুন এ হ্যান্ডসেটের পর্দা ৪ দশমিক ৭ ইঞ্চি হবে বলে ধারণা করা
হচ্ছে। আইফোন-৬ এর চিপ তৈরির কাজ দেওয়া হয়েছে বিশ্বের বৃহৎ চিপ তৈরিকারক
প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাকটর ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে (টিএসএমসি)।
ইতোমধ্যে প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফক্সকন এবং পেগাট্রনকে এ বিষয়ে প্রস্তুতি
নিতে নির্দেশ দিয়েছে অ্যাপল। জুনের শেষ দিকে তারা এ হ্যান্ডসেটের
অ্যাসেম্বল কাজ শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।এছাড়া, সেপ্টেম্বরের দিকে ৫
দশমিক ৫ ও ৫ দশমিক ৬ ইঞ্চি পর্দার আইফোন-৬ হ্যান্ডসেট বাজারে ছাড়া হতে
পারে। বিশ্ববাজারে দু’টি পর্দার ৮ কোটি করে হ্যান্ডসেট বিক্রি হবে বলে আশা
করছে অ্যাপল। ২০১২ সালের সেপ্টেম্বরে সর্বশেষ আইফোন-৫ হ্যান্ডসেটটি বাজারে
আনে অ্যাপল।
No comments:
Post a Comment