দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স এই মওসুমে আগের চার
ম্যাচে জ্বলে উঠতে ব্যর্থ হয়েছিলেন। কিন্তু সানরাইজার্স হায়দারাবাদের
বিপক্ষে রোববার দেখালের ব্যার্টিং তা-ব। আর তার ব্যাটিং ঝড়েই এদিন
হায়দারাবাদকে ৪ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে এদিন টসে হেরে হায়দারাবাদ করে ৬
উইকেটে ১৫৫ রান। জবাবে শুরুতেই ৬ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে
ব্যাঙ্গালুরু।

এবারের
আসরে দ্বিতীয়বারের মতো কোন রান করে ফেরেন বিরাট কোহলি। কিন্তু এতে তার
দলের জয় থেমে থাকেনি। এর আগে মুম্বই ইন্ডিয়ানসের বিপক্ষেও তিনি কোন রান
করতে ব্যর্থ হন। সেই ম্যাচে তারা জেতে ৭ উইকেটে। আর এবার জিতেছে ৪ উইকেটে।
এদিন ব্যাঙ্গালুরুর জয়ের নায়ক এবি ডি ভিলিয়ার্স। তিনি পাঁচ নম্বরে ব্যাট
করতে নেমে মাত্র ৪১ বলে ৮৯ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। হাঁকান ৮টি
ছক্কা ও ৬টি চার। দলকে জয় এনে দেন মাত্র এক বল হাতে রেখে। অথচ আগের চার
ম্যাচে তিনি করেছিলেন ৪৫, ১১, ০, ১৭। এছাড়া ক্রিস গেইল এদিন করেন ১৯ বলে ২৭
রান।
এর আগে হায়দারাবাদের হয়ে সর্বোচ্চ ৪৯ বলে ৬১ রান করেন ডেভিড ওয়ার্নার। আর মিখর ধাওয়ান করেন ৩৬ বলে ৩৭ রান। ৬ ম্যাচে এটি ব্যাঙ্গালুরুর তৃতীয় জয় আর হায়দারাবাদের চতুর্থ হার। ব্যাঙ্গালুরুর পয়েন্ট টেবিলের চতুর্থ আর হায়দারাবাদ ষষ্ঠ স্থানে আছে।

No comments:
Post a Comment