Monday, May 5, 2014

অবিশ্বাস্য হারের মুখে কলকাতা

রাজস্থান রয়্যালসের করা ১৭০ রানের জবাবে শুরুটা দারুণ করেছিল কলকাতা নাইট রাইডার্স। এক পর্যায়ে উদ্বেধনী জুটিতে রবিন উথাপ্পা ও গৌতম গম্ভীর ১২১ রান তুলে ফেলে। কিন্তু এরপর কলকাতার ইনিংসে ধস নামান শেন ওয়াটসন। তিনি ১৫তম ওভারে  ৩ উইকেট শিকার করেন। 
পরের ওভারের আরও দুই উইকেট তুলে নেন তাম্বে। এক পর্যায়ে ২ রান তুলতেই তারা হারিয়ে ফেলে ৫ উইকেট। ১২১ রানে কোন ইউকেট না হারালেও ১২৩ রানে হারিয়ে ফেলে ৫ উইকেট। এখন দলীয় সংগ্রহ ৬ উইকেটে ১২৭ রান। জয়ের জন্য এখনও তাদের প্রয়োজন ২৩ বলে ৪৪ রান।  এর আগে রবিন উথাপ্পা ৬৫ ও গৌতম গম্ভীর ৫৪ রান করেন। আহমেদাবাদে এ ম্যাচে কলকাতা একাদশে নেই প্রোটিয়া অলরাউন্ডার জ্যাক ক্যালিস। এর আগে রাজস্থানের পক্ষে সর্বোচ্চ ৩৫ বলে ৪৪ রান করেন করুন নায়ার। আর সানজু স্যামসন ৩৭ ও শেন ওয়াটসন করেন ৩১ রান। কলকাতার বল হাতে ৪ ওভারের স্পেলে ২৫ রানে এক উইকেট নিয়েছেন বাংলাদেশ তারকা সাকিব আল হাসান।

No comments:

Post a Comment