Sunday, May 18, 2014

মেঘনায় আরো এক লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে লঞ্চডুবির ঘটনায় আরো একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় গজারিয়া উপজেলার নয়ানগর গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাতপরিচয় যুবকের (৩৫) উদ্ধার কর‍া হয়। এটা লঞ্চডুবির ঘটনাস্থল দৌলতপুর থেকে প্রায় ‍এক কিলোমিটার দূরে। বাংলানিউজকে ঘটনাটি নিশ্চিত করেছেন গজারিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হাবিবুর রহমান।
এ নিয়ে ‍লঞ্চডুবির ঘটনায় ৫৬ জনের লাশ উদ্ধার করা হলো। এর আগে ৫৫ জনের লাশ উদ্ধার করা হলেও সনাক্তকরণের পর ৫৫ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এদিকে, এখনও নিখোঁজ যাত্রীদের স্বজনরা লাশের আশায় মেঘনা নদীতে নিজ উদ্যোগে ইঞ্জিনচালিত নৌকা করে তল্লাশি অব্যাহত রেখেছে। এছাড়া নদীপাড়ে নিখোঁজদের অন্তত অর্ধশতাধিক স্বজন এখনো অপেক্ষা করে আছেন। দৌলতপুর গ্রামের নদীপাড়ে অপেক্ষারত শাহিন শেখ জানান, ডুবে যাওয়া লঞ্চে তার ভাতিজা ছিল। তিনি ভাতিজার খোঁজে এখনো অপেক্ষা করছেন। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে গজারিয়া উপজেলার দৌলতপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ডুবে যায় এমভি মিরাজ-৪। এ ঘটনায় রোববার সন্ধ্যা পর্যন্ত মোট ৫৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ৫৬ লাশের মধ্যে ৫৫ জনের লাশ শনাক্ত শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

No comments:

Post a Comment