নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ করে খুন করার ঘটনা ও সাম্প্রতিক সন্ত্রাসী
কর্মকাণ্ডের প্রতিবাদে আগামী রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা
আইনজীবী সমিতি। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে পুরোনো বার
লাইব্রেরির মিলনায়তনে আয়োজিত এক সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সমাবেশে
জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, হরতাল চলাকালে সকাল ১০টায়
প্রেসক্লাবের সামনে আইনজীবীদের সমাবেশ হবে। সমাবেশে যোগ দেন বার
কাউন্সিলের সভাপতি খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, এ সরকার খুন ও গুম
বন্ধ করতে ব্যর্থ।

অপহরণের
পর তাঁদের উদ্ধার করতে পারছে না। এসব অপরাধীকে খুঁজে বের করে শাস্তি দিতে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান তিনি। সভা শেষে খন্দকার
মাহবুবসহ আইনজীবীরা জালকুড়িতে চন্দন সরকারের বাসায় যান। সেখানে তাঁরা
নিহতের পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান। নারায়ণগঞ্জ থেকে গত রোববার
একসঙ্গে সাতজন অপহূত হন। তাঁরা হলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর
ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, তাঁর বন্ধু মনিরুজ্জামান
স্বপন, তাজুল ইসলাম, লিটন, নজরুলের গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন
কুমার সরকার ও তাঁর ব্যক্তিগত গাড়ির চালক ইব্রাহিম। গতকাল দুপুরে
শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে পাঁচজনের লাশ
শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন নজরুল, চন্দন কুমার, মনিরুজ্জামান, তাজুল ও
ইব্রাহিম। অপর লাশটি নজরুলের বন্ধু লিটনের, নাকি গাড়িচালক জাহাঙ্গীর আলমের
তা শনাক্ত হয়নি। আজ আরেকটি লাশ পাওয়া গেছে। আতঙ্কের শহরে কান্নার রোল গুম
আর খুনে স্তব্ধ নারায়ণগঞ্জ
No comments:
Post a Comment