Sunday, May 4, 2014

সিলেট বিএনপির গণঅনশন চলছে

সিলেট: দেশব্যাপী গণঅনশন কর্মসূচির অংশ হিসেবে সিলেট বিএনপিরও ‘গণঅনশন’ চলছে।  রোববার সকাল ৯টা থেকে নগরীর কোর্ট পয়েন্টে নির্তি মঞ্চে এ গণঅনশন শুরু হয়। এটা বিকেল ৬টা পর্যন্ত চলবে। 
মহানগর বিএনপির সভাপতি এম.এ হকের সভাপতিত্বে গণঅনশনে অংশ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট নূরুল হক, যুগ্ম আহ্বায়ক দিলদার হোসেন সেলিম, আবুল কাহের শামীম, আবদুর রাজ্জাক, আলী আহমদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম জালালী পংকী, সিনিয়র সহ সভাপতি নাসিম হোসাইন, সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমরান আহমদ চৌধুরীর পরিচালনায় সকাল থেকেই সেখানে সিলেটের জেলা ও মহানগর নেতারা বক্তব্য দিচ্ছেন। বক্তব্যে তারা কেন্দ্রীয় দাবির পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি এম. ইলিয়াস আলীর সন্ধানের দাবি জানান। খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর থেকে মামলা প্রত্যাহার এবং দেশব্যাপী অপহরণ, গুম ও খুনের প্রতিবাদে এ কর্মসূচি আহ্বান করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৬ এপ্রিল এই গণঅনশন কর্মসূচি ঘোষণা করেন।

No comments:

Post a Comment