ঢাকা: যুদ্ধাপরাধ মামলায় অভিযুক্ত জামায়াত ইসলামের সাবেক আমির গোলাম
আযমের ব্যক্তিগত সহকারী আবু মোজাফফরের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে
পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার
দুপুরে ঢাকা সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম মোজাফফরের বয়স বেশি
হওয়ায় রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে মিরপুর
থানার এসআই সফিউল্লাহ আবু মোজাফফরকে ঢাকার সিএমএম আদালতে পাঠিয়ে ৭ দিনের
রিমান্ড আবেদন করেন। শনিবার রাতে মিরপুর রায়েনখোলা এলাকার ওয়াদা
বিল্ডার্সের একটি অফিস থেকে তাকে আটক করে পুলিশ। এরপর তার বাসায় অভিযান
চালিয়ে ছোট-বড় ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
No comments:
Post a Comment