পূর্বসূরিদের সঙ্গে নতুনদের মেলবন্ধন
তৈরির পাশাপাশি ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রি সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ব্যান্ড
মিউজিকের অপার সম্ভাবনা ও এর উন্নয়নে নানা ইতিবাচক কর্মসূচি বাস্তবায়নে কাজ
করবে ব্যান্ড মিউজিকের নতুন সংগঠন সোসাইটি অব মিউজিক্যাল ব্যান্ডস
বাংলাদেশ (এসএমবি)।

গতকাল
সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের
শুরুতে এসএমবি’র সাধারণ সম্পাদক আর্টসেল ব্যান্ডের এরশাদুজ্জামান
গণমাধ্যমের কর্মীসহ উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য
ও ভবিষ্যৎ কর্মসূচি উপস্থাপন করেন। এসএমবি’র সভাপতি ও ব্ল্যাক ব্যান্ডের
মেহমুদ আফ্রিদী টনি উদ্বোধনী বক্তব্যে সংগঠনভুক্ত ব্যান্ডগুলোর মধ্যে অটুট
বন্ধন ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত
করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমাদের মধ্যকার বন্ধন মিউজিক
ইন্ডাস্ট্রির উন্নয়নের পাশাপাশি আমাদের নানা রকম সামাজিক কর্মকা-ে
সক্রিয়ভাবে যুক্ত হতে সহায়তা করবে। অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন
জনপ্রিয় কণ্ঠশিল্পী হাসান (আর্ক) ও মোহাম্মদ আলী সুমন (পেন্টাগন)। সংবাদ
সম্মেলনে উপস্থিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এসএমবি’র
ভবিষ্যৎ কর্মসূচিতে গণমাধ্যমসহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। এ ছাড়া
সম্মেলনে আরও জানানো হয়, আগামী ২৪শে মে বনানীর সাফরনে আয়োজিত দিনব্যাপী
কনসার্টে সংগঠনভুক্ত ২০টি ব্যান্ড অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে এসএমবি’র
সহসভাপতি মোরশেদ খান (আর্ক), সহ-সাধারণ সম্পাদক শাফকাত আহমেদ দীপ্ত
(অরণ্য), কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী সুমন (পেন্টাগন), নির্বাহী কমিটির সদস্য
জিয়াউর রহমান (শিরোনামহীন), শেখ সাহেদ আলী (গাছ), রাশেদ আহমেদ তপু
(যাত্রী), জামশেদ (পাওয়ারসার্জ) এবং রোমান্স (সিক্স) ছাড়াও সংগঠনভুক্ত
ব্যান্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment