সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা সানাইয়া
এলাকায় হিলা নামে সোফা ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন নিহত হয়েছেন।
এর মধ্যে ৯ জন বাংলাদেশী বাকি দু’জন ভারতীয়। এ ঘটনায় চার বাংলাদেশী জীবিত
অবস্থায় বের হয়ে আসতে সক্ষম হন।

নিহত
নয় বাংলাদেশীর মধ্যে সাতজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- কুমিল্লা জেলার
মো. সেলিম (৩৫), নাজির হোসেন (৩৫), মো. জালাল (৩৫), বাহাউদ্দিন (৩১), আ.
গাফ্ফার (৩২)। নিহত জাকিরের (৫৫) বাড়ি ফেনী ও আফতাবের (৪৫) বাড়ি মাদারীপুর
জেলায়। আর ভারতীয় দুজন হলেন- ইসরার (২৫) ও ওয়াসিম (৩৫)। জীবিত চার জন
হলেন- মানিকগঞ্জ জেলার হান্নান মোল্লা (৩৪), কুমিল্লা জেলার হোমনা থানার
মতিউর রহমান (৩৫), তিতাসের দুলাল (২৭) ও রাজি উদ্দিন। ওই ফ্যাক্টরিতে মোট
১৫ জন শ্রমিক থাকতেন। এর মধ্যে ১৩ জন বাংলাদেশী ও দুইজন ভারতীয় শ্রমিক।
জানা গেছে, নিহতরা সবাই ওই ফ্যাক্টরিতেই থাকতেন। কাজ শেষে সেখানেই বিশ্রামের জন্য তারা অবস্থান করছিলেন। যখন ফ্যাক্টরিটিতে আগুন লাগে তখন ১৫ জনের মধ্যে চারজন বের হয়ে আসতে পারেন। তবে ৯ বাংলাদেশি ও দুইজন ভারতীয় শ্রমিক আটকা পড়েন। বৈদ্যুতিক শর্ট সাকিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

No comments:
Post a Comment