কুষ্টিয়ার ভেড়ামারা থেকে হাজী শফিকুল
ইসলাম শফি (৪২) নামে এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে অপহরণ করেছে সন্ত্রাসীরা।
তিনি ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক ওরফে বক্কর
চেয়ারম্যানের চাচাত ভাই।

ভেড়ামারা
থানার ওসি পারভেজ ইসলাম জানান, গত রাত ৩টার দিকে ভেড়ামারা লালন শাহ্ সেতুর
টোল প্লাজার নিকট গোল চত্বর থেকে বালি ব্যবসায়ী হাজী শফিকুল ইসলাম শফিকে
একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে অপহরণ করে। এসময় সন্ত্রাসীরা টোল প্লাজার টোল
না দিয়ে মাইক্রোবাসটি দ্রুত বেগে লালন শাহ্ সেতুর উপর দিয়ে রুপপুরের দিকে
চলে যায়। ভেড়ামারা বারদাগ এলাকার অপহৃত ব্যবসায়ী হাজী শফিকুল ইসলাম শফি
ভেড়ামারা ফেরিঘাটে দীর্ঘদিন ধরে বালির ব্যবসা করে আসছিলেন। অপহৃতকে উদ্ধারে
অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি পারভেজ ইসলাম।
No comments:
Post a Comment