Monday, May 19, 2014

‘উপযুক্ত’ দামে শেয়ার কিনতে আনিসুলকে হাইকোর্টের নির্দেশ

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হককে দেশ এনার্জি কোম্পানির দুই উদ্যোক্তার শেয়ার ‘উপযুক্ত’ দাম দিয়ে কেনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি মো. রেজাউল হাসানের একক বেঞ্চ চূড়ান্ত শুনানি শেষে এ আদেশ দেন। আদেশে দেশ এনার্জি লিমিটেডের উদ্যোক্তা নূহের লতিফ খান ও তার বোন শাহপার সাবার শেয়ার উপযুক্ত দাম দিয়ে কিনে নিতে আনিসুল হক ও তার সহযোগীদের নির্দেশ দেয়া হয়েছে। আনিসুল হক বর্তমানে দেশ এনার্জির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং তার ছেলে নাভিদুল হক প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক পদে রয়েছেন। এদিকে হাই  কোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করবেন আনিসুল হকের আইনজীবী। তার আইনজীবী মেহেদি হাসান চৌধুরী বলেন, আদালত আবেদনকারীপক্ষের আবেদন মঞ্জুর করেছে। আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল করবো। এর আগে গত বছর ১৫ এপ্রিল আনিসুল ও তার ছেলের বিরুদ্ধে ভয়ভীতি দেখানো এবং অব্যবস্থাপনার মাধ্যমে কোম্পানিকে আর্থিক ক্ষতির মুখে ফেলার অভিযোগ এনে এই মামলা দায়ের করেন নূহের ও তার বোন।

No comments:

Post a Comment