Monday, May 19, 2014

শনিবার আইনজীবী সমাবেশ, উপস্থিত থাকবেন খালেদা

নারায়ণগঞ্জে আইনজীবী চন্দন কুমার সরকারসহ সারা দেশে অপহরণ, গুম ও খুনের প্রতিবাদে আগামি ২৪শে মে শনিবার সুপ্রিম কোর্টে আইনজীবী সমাবেশ করবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। 
সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফোরামের মহাসচিব মাহবুব উদ্দিন খোকন। সকাল ১০টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে সমাবেশটি শুরু হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি  চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন মাহবুব উদ্দিন থোকন। সমাবেশে সভাপতিত্ব করবেন ফোরামের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

No comments:

Post a Comment