বাংলাদেশে
বিদ্যুত্ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে আরও বিনিয়োগ করার জন্য সংযুক্ত আরব
আমিরাতের (ইউএই) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশে নিযুক্ত ইউএইর রাষ্ট্রদূত সাঈদ বিন হাজার আল শিহি আজ বুধবার
সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত্
করতে যান। সেখানেই প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। খবর বাসসের।

বৈঠক
শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের এ কথা
জানান। শেখ হাসিনা বলেন, ‘আমি আশা করি, ইউএই বাংলাদেশে বিদ্যুত্ ও
জ্বালানিসহ বিভিন্ন খাতে আরও বিনিয়োগ করবে।’ প্রধানমন্ত্রী ব্যবসা-বাণিজ্য ও
বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সহযোগিতা
বৃদ্ধির ওপর জোর দিয়ে বলেন, ‘ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশের সঙ্গে আমরা যোগাযোগ
বাড়াতে চাই।’ জবাবে ইউএইর রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থসামাজিক ও অবকাঠামোগত
উন্নয়নে তাঁর দেশের সর্বাত্মক সহায়তা দেওয়ার আশ্বাস দেন। রাষ্ট্রদূত সাঈদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংযুক্ত আরব আমিরাত সফরের জন্য ইউএইর ভাইস
প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
আমন্ত্রণ গ্রহণ করে প্রধানমন্ত্রী জানান, পারস্পরিক সুবিধাজনক সময়ে তিনি
ইউএই সফরে যাবেন।
এ সময় অ্যাম্বাসেডর-এট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার ও বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল উপস্থিত ছিলেন।
এ সময় অ্যাম্বাসেডর-এট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার ও বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment