Friday, May 9, 2014

র‌্যাব-১১ এর নতুন সিও লে. কর্নেল আনোয়ার

র‌্যাব-১১ এর সিও হিসেবে লে. কর্নেল আনোয়ার লতিফ খানকে নিয়োগ দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে র‌্যাব সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণ ও হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠার পর র‌্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মাহমুদ, মেজর আরিফ হোসেন এবং লে. কমান্ডার এমএম রানাকে অকালীন এবং বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।

No comments:

Post a Comment