শিল্পনগরী টঙ্গীর জাবের অ্যান্ড জুবায়ের
ফ্যাব্রিক্স নামের এক শিল্প প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ কর্মকর্তা আলমগীর
হোসেনের (৪২) লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ওই
প্রতিষ্ঠানের রেস্ট হাউস থেকে টঙ্গী মডেল থানাপুলিশ তার লাশ উদ্ধার করে।

টঙ্গী
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, রেস্ট
হাউজের দরজা ভাঙ্গা অবস্থায় আলমগীর হোসেনের লাশ ফ্যানের রডের সঙ্গে ফাঁস
লাগানো অবস্থায় ঝুলানো ছিলো। পরে তার লাশ উদ্ধার করে গাজীপুর সদর
হাসপাতালের মর্গে পাঠানো হয়। আলমগীর টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার কামাড়ছালা
গ্রামের আব্দুস সোবহানের বড় ছেলে। তার ছোট ভাই মো. জাহাঙ্গীর হোসেন বলেন,
গত ২/৩ দিন ধরে আমার ভাই আলমগীরের সঙ্গে অফিসের হিসাব সংক্রান্ত বিষয়ে
ঝামেলা হচ্ছিল। বৃহস্পতিবার সকালেও আমার সাথে ওনার ফোনে কথা হয়েছিল। আমি
বলতে পারি আমার ভাইকে হত্যা করা হয়েছে।
No comments:
Post a Comment