Thursday, May 8, 2014

রাঙামাটিতে গুলি করে ২ ভাইকে হত্যা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় দুই সহোদরকে গুলি করে হত্যা করেছে একদল দুবৃত্ত। বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুই ভাই হলেন সুশান্ত চাকমা (৩২) ও ত্রিদিব চাকমা (৩০)।
তাঁরা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) সদস্য। উপজেলার রূপকারী ইউনিয়নের মধ্যপাড়ার নিজ বাড়িতে সুশান্ত ও ত্রিদিবকে গুলি করা হয়। অস্ত্রধারী দুবৃত্তরা আজ ভোরের দিকে এসে তাঁদের বাড়ি ঘেরাও করে রাখে। পরে তাঁদের ঘুম থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করা হয়।

No comments:

Post a Comment