প্রশাসনের
লোক পরিচয়ে চৌগাছা পৌর বিএনপির ৫ নং ওয়ার্ড সহ-সভাপতি ও ব্যবসায়ী
আলা-উদ্দীনের ছেলে সোহেল আহমেদ রনি (৩০) কে গত রাতে অপহরণ করা হয়েছে। রনির
পিতা আলাউদ্দিন বিশ্বাস জানান, গতকাল রাতে একটি ফোন পেয়ে রনি বাড়ি থেকে
বেরিয়ে যায়।

তারপর
থেকে তার আর সন্ধ্যান পাওয়া যাচ্ছে না। রাত ১০ টার দিকে আমরা জানতে পারি
কে বা কারা তাকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে। রনিও সেই থেকে
নিখোঁজ রয়েছে। অনেকেই বলছেন- রনি তার এক বন্ধুকে ফোন করে বলেছে- তাকে
প্রশাসনের লোক পরিচয়ে একটি মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয়েছে। এরপর আমরা
র্যাব-পুলিশসহ আইন প্রয়োগকারি বিভিন্ন সংস্থায় খোঁজ নিয়ে জেনেছি- তাদের
হেফাজতে রনি নামে কেউ আটক নেই।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, রনিকে মাইক্রোবাসে করে কেউ তুলে নিয়ে গেছে এমন কোন প্রমাণ মিলছেনা। এ ব্যাপারে থানায় কোন লিখিত অভিযোগও দেয়া হয়নি। তবে গতকাল রাত থেকে সে নিখোঁজ রয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তাকে উদ্ধারের জোর চেষ্টা চলছে।

No comments:
Post a Comment