Monday, May 19, 2014

সারাদেশে গুপ্ত হত্যার জন্য সরকার দায়ী : রিজভী

বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভী বলেছেন, সারা দেশে গুপ্ত হত্যার জন্য সরকার দায়ী। এজন্যই তারা দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়নি। রোববার বেলা ১১টায় নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 
রিজভী বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকধারীরা এখন শুধু রাজনৈতিক নেতাকর্মীকে গুম করছে না। তারা সাধারণ মানুষকেও হত্যা করছে। হত্যার পর কারো লাশ পাওয়া যায়, করো লাশ পাওয়া যায় না। তিনি বলেন, দেশে প্রতিদিনই খুন, গুম ও গুপ্তহত্যা বেড়েই চলছে। এ অবৈধ সরকার এখন ‘গলাটিপা’ সরকারে পরিণত হয়েছে। রিজভী বলেন, ক্রসফায়ার, বন্দুকযুদ্ধের নামে মানুষ হত্যা বন্ধ করে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় মদদেই দেশব্যাপী খুন, গুম ও অপহরণ করা হচ্ছে। প্রশাসন চাইলে গডফাদাররা এক মুহূর্তও টিকে থাকতে পারে না। মাফিয়া দলের উত্পত্তি ক্ষমতাসীনদের হাতেই হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। নারায়ণগঞ্জের সাত খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে র্যাবের দুই চাকরিচ্যুত কর্মকর্তাকে রিমান্ডে নেয়ার বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, এ রিমান্ডে সত্য উদঘাটন হবে না। আশঙ্কা থেকেই যায়।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘নিরপেক্ষ লোকদের দিয়ে যদি তদন্ত না করা হয় তাহলে নারায়ণগঞ্জের হত্যাকাণ্ডের সত্য উদঘাটন হবে না।’ শেষ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সিরাজগঞ্জের আওয়ামী লীগের সঙ্গে পুলিশ প্রশাসনের এক ধরনের সমঝোতা হয়েছে বলে দাবি করেন রিজভী।

No comments:

Post a Comment