Monday, May 19, 2014

জিয়াকে দেখে কাপড় নষ্টকারীরা বলছেন জিয়া নাকি তাদের স্যার ডাকতো : অলি

জেনারেল জিয়াকে দেখলে যাদের কাপড় নষ্ট হতো, তারাই বলছেন জিয়া নাকি তাদের স্যার ডাকতো। এর চেয়ে ভণ্ডামি আর হয় না বলে অভিযোগ করেছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। 
একই সঙ্গে তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগকে একটি ভণ্ডের দল বলেও মন্তব্য করে বলেন, শেখ মুজিবের বাকশালী রক্ত আওয়ামী লীগের ধমনিতে। তাই তারা আন্দোলন-সংগ্রামকে ভয় পায়। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অলি আহমদ এসব কথা বলেন। তিনি বলেন, এজন্যই তারা (আওয়ামী লীগ) ১৯ দলকে সভা সমাবেশ করার অনুমতি দেয় না। বিক্ষোভ ঠেকাতে তারা কামান ব্যবহার করে। গতকাল (শনিবার) বিএনপির বিক্ষোভ ঠেকাতে বাকশালী সরকার রাজধানীর মোড়ে মোড়ে তারা জলকামান বসিয়েছিলো। গুম খুন প্রসঙ্গে কর্নেল অলি বলেন, গুম-খুনের জন্য সরকার দায়ী। না হলে এ ব্যাপারে তারা নীরব কেন? খুনিদের গ্রেফতার করতে এতো সময়তো লাগার কথা না। আসলে আওয়ামী লীগ তাদের আড়াল করতে চেয়েছিলো। কিন্তু জনগণের আন্দোলনের কারণে সম্ভব হয়নি।

No comments:

Post a Comment