Sunday, May 18, 2014

এবার খোলামেলা হয়ে শ্রদ্ধা

গত বছর ‘আশিকি-২’ ছবিটি দিয়ে কোটি দর্শকের হৃদয় জয় করতে সক্ষম হন বলিউডের ক্ষমতাধর অভিনেতা শক্তি কাপুর কন্যা শ্রদ্ধা কাপুর। এ ছবিতে দুর্দান্ত অভিনয়শৈলী প্রদর্শন করেছেন তিনি। প্রথম ছবিতে এতোটা সফলতা খুব কম অভিনেত্রীর ভাগ্যেই জুটেছে। ছবিটিও ছিল গত বছরের অন্যতম একটি ব্যবসা সফল ছবি। এর প্রায় সব গানই ছিল সুপারহিট। এক ছবির মাধ্যমে এতো কিছু পাবার পর বেশ দেখে শুনেই পথ চলছেন শ্রদ্ধা। 
সেই ধারাবাহিকতায় তার অভিনীত দ্বিতীয় ছবি ‘এক ভিলেন’ মুক্তি পেতে যাচ্ছে। এ ছবিতে তরুণ অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন তিনি। একটি বিশেষ চরিত্রে রয়েছেন রিতেশ দেশমুখ। রোমান্টিক থ্রিলারধর্মী ‘এক ভিলেন’ ছবিটি একতা কাপুরের প্রযোজনায় পরিচালনা করেছেন মোহিত সুরি। ছবিতে একজন সাদাসিধা তবে রহস্যময়ী চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধা। এ ছবির মাধ্যমে নিজেকে অভিনেত্রী হিসেবে আরও একধাপ উপরে নিয়ে যাবেন শক্তি কাপুর কন্যা, এমনটাই দাবি করেছেন পরিচালক মোহিত সুরি। এর আগে ‘আশিকি-২’ ছবিতে সাধারণ পোশাকেই উপস্থাপিত হয়েছিলেন শ্রদ্ধা। কিন্তু এবার দ্বিতীয় ছবিতে বেশ খোলামেলা হয়ে হাজির হতে যাচ্ছেন তিনি। এছাড়াও সিদ্ধার্থের সঙ্গে কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্যেও ক্যামেরাবন্দি হয়েছেন এই অভিনেত্রী। সব মিলিয়ে নিজের নতুন খোলামেলা রূপ নিয়ে বেশ সন্তুষ্ট শ্রদ্ধা। এ বিষয়ে তিনি বলেছেন, ‘এক ভিলেন’ ছবিটির কাহিনী অনেক ভিন্নধর্মী। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত উত্তেজনা থাকবে। আর এ ছবিতে ‘আশিকি-২’ থেকে অনেক বেশি গ্ল্যামারাস হয়ে অভিনয় করেছি। বিশেষ করে এখানে খোলামেলা পোশাকে দর্শক দেখতে পাবেন আমাকে। নিজের আবেদনময়ী রূপ আয়নায় দেখে আমি নিজেও অবাক হয়েছি। সবাই অনেক প্রশংসা করেছেন। এখন নতুনরূপে দর্শকরা আমাকে কিভাবে নেন সেটাই দেখার অপেক্ষায় রয়েছি।

No comments:

Post a Comment