সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর ও
মুক্তিযোদ্ধার সন্তানসহ অন্যান্য কোটায় শিক্ষার্থীদের আনুপাতিক হারে বয়স
বাড়ানোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার
দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের উদ্যোগে
আয়োজিত এ মানববন্ধনে এসব দাবি জানান তারা। মানববন্ধনে বক্তারা বলেন,
বর্তমানে প্রচলিত নিয়মে বিসিএসসহ প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরির
প্রজ্ঞাপনে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর দেওয়া রয়েছে। কিন্তু এই
নিয়ম যখন করা হয় তখন একজন শিক্ষার্থী দুই বছরের ডিগ্রি কোর্স শেষ করে
সরকারি চাকরিতে প্রবেশ করতে পারতেন। কিন্তু বর্তমানে প্রেক্ষাপট ভিন্ন।
তারা বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ালে লাখ লাখ উচ্চশিক্ষিত
শিক্ষার্থীরা উপকৃত হবেন। এতে সরকারি কোষাগারে রাজস্ব বৃদ্ধি পাবে। অনেক
পরিবার স্বাবলম্বী হবে। দেশের অর্থনীতিতে গতি আসবে। এছাড়া বিশ্বের বিভিন্ন
দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাংলাদেশের চেয়ে অনেক বেশি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি ইমতিয়াজ হোসেন, সাধারণ
সম্পাদক আশফাকুর রহমান মুক্ত প্রমুখ।
No comments:
Post a Comment