দেশের বৃহৎ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন
লিমিটেড আগামী ২৩ মে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ব্লকবাস্টার সিনেমাস-এ
মুক্তি দিতে যাচ্ছে হলিউডের নতুন মুভি গডজিলা।

বহুল
প্রতীক্ষিত এই মুভিটি গত ১৬ মে মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে। ২৩
মে ঢাকায় মুক্তির পর প্রথম ১০দিন শুধু গ্রামীণফোনের স্টার গ্রাহকরা এই মুভি
উপভোগ করতে পারেবন। এরপর থেকে তা সকলের জন্য উম্মুক্ত থাকবে। মুভিটি দেখতে
গ্রামীণফোনের গ্রাহকরা একটি বিশেষ নম্বরে এসএমএস পাঠিয়ে বিনামূল্যে একটি
পপকর্ন পাবেন। বুধবার ছাড়া সব দিনই ব্লকবাস্টার সিনেমাস খোলা থাকে।
গ্রামীণফোন এ বছর চারটি মুভি মুক্তি দিতে ব্লকবাস্টার সিনেমাস-এর সঙ্গে
চুক্তিবদ্ধ।
No comments:
Post a Comment