Monday, May 19, 2014

ইসলামী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নেওয়া হবে

ইসলামী ঐক্যজোটভূক্ত দেশসমূহের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে আরো নিয়মিত সংলাপ, সমঝোতা ও সহযোগিতার মাধ্যমে আরো এগিয়ে নেওয়া হবে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী। 
সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত কুটনৈতিক ব্রিফিংয়ের চতুর্থ ও শেষ দিনে মধ্যপ্রাচ্যে ও উত্তর আফ্রিকার দেশসমূহের রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী ৫ জানুয়ারির সংসদ নির্বাচন পরবর্তী রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রদূতদের সঙ্গে এ মতবিনিময় করেন। তিনি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে পূণরায় ক্ষমতা গ্রহনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে অবিচল সমর্থন প্রদানের জন্য মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। ওআইসিভূক্ত দেশের রাষ্ট্রদূতরা বাংলাদেশের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্কের উন্নয়নে তাদের নিজ নিজ সরকারের প্রতিশ্রুতি পূনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও প্রবৃদ্ধির বর্তমান গতিধারা রক্ষা করে বিশ্বে একটি প্রগতিশীল এবং অগ্রসরমান রাষ্ট্র হিসেবে বিশ্ব-শান্তি রক্ষায় বাংলাদেশ অবদান রাখবে বলে রাষ্ট্রদূতরা তাদের দৃঢ় আশাবাদের পুনরাবৃত্তি করেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম অর্থনৈতিক দেশের আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে এবং আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সামর্থায়নের জন্য সরকার গৃহীত পদক্ষেপ সর্ম্পকে উপস্থিত রাষ্ট্রদূতগণকে অবহিত করেন। পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার মুসলিম রাষ্ট্রদূতগণকে মুসলিম উম্মার পারস্পরিক চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় দ্বিপাক্ষিক এবং ওআইসি জোটভূক্ত হয়ে কাজ করার ব্যাপারে বাংলাদেশের প্রতিশ্রুতির পুর্নব্যক্ত করেন। এসময়,পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্ রিয়ার আলম এমপি, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত, তুরস্ক, ইরান, ইরাক, প্যালেষ্টাইন, মিশর, মরক্কো এবং লিবিয়ার রাষ্ট্রদূতগণ ব্রিফিংএ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment