Wednesday, May 7, 2014

মুসলিম ব্রাদারহুডের কোন অস্তিত্ব থাকবে না

মিশরের সাবেক সেনা প্রধান ও প্রেসিডেন্ট পদে প্রার্থী আবদুল ফাত্তাহ আল সিসি বলেছেন, নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুডের কোন অস্তিত্ব থাকবে না। নির্বাচনে তিনি জিতবেন। মিশরের টেলিভিশনে দেয়া প্রথম সাক্ষাতকারে তিনি বলেন, তার বিরুদ্ধে দু’বার হত্যা চেষ্টা করা হয়েছিল। 
কিন্তু তার আগেই সে চেষ্টা ধরা পড়ে। মিশরে প্রথম গণতান্ত্রিক নির্বাচনে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে গত বছরের জুলাইয়ে ক্ষমতাচ্যুত করেন সিসি। আগামী ২৬ ও ২৭ মে মিশরে প্রেসিডেন্ট নির্বাচন। এতে তিনি নির্বাচিত হবেন বলেই ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। তিনি যখন মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করেন তখন তিনি বলেন তার কোন রাজনৈতিক উচ্চাভিলাষ নেই।

No comments:

Post a Comment