Tuesday, May 6, 2014

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে সিটি ব্যাংক

পরিশোধিত মূলধন বাড়াতে পুঁজিবাজারে ৩০০ কোটি টাকার বন্ড ছাড়াবে তালিকাভুক্ত কোম্পানি দ্য সিটি ব্যাংক লিমিটেড। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ইতিমধ্যে তাদের বন্ড ছাড়ার অনুমতি দিয়েছে। 
আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (প্রাইভেট প্লেসমেন্ট অব ডেট সিকিউরিটিজ) রুলস-২০১২ অনুযায়ী এই অনুমোদন দেওয়া হয়। প্রতিষ্ঠানটি নন-কনভারটিবল কুপন বিয়ারিং সাব-অর্ডিনেটেড বন্ডের মাধ্যমে ৩০০ কোটি টাকা উত্তোলন করবে। তবে এ ক্ষেত্রে ২ সিসি ধারাসহ অন্যান্য আইন পরিপালন করতে হবে সিটি ব্যাংককে।

No comments:

Post a Comment