Monday, May 19, 2014

সিলেটে দুই মাদক বিক্রেতার যাবজ্জীবন

সিলেটে মাদক মামলায় দুই বিক্রেতার যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের দণ্ডাদেশ প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে সিলেটের জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. মঈদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। 
দণ্ডপ্রাপ্তরা হলেন, সিলেটের জকিগঞ্জ উপজেলার কসকনকপুর গ্রামের পংকী মিয়ার ছেলে আশিকুর রহমান (৩০) ও একই উপজেলার সুরানন্দপুর গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে ফজলুল হক ফজলু (৩৫)। অন্যদিকে, অস্ত্র মামলায় দশ বছরের দণ্ডপ্রাপ্ত হন আহমেদ সাগর জামিল (২৭)।  তিনি জকিগঞ্জ উপজেলার উত্তর মনসুরপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। অস্ত্র মামলায় এ রায় দেন সিলেটের মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আকবর হোসেন মৃধা। আদালত সূত্র জানায়- ২০১১ সালের ১৭ মে গোপন সংবাদের ভিত্তিতে ১৬৯ বোতল ফেন্সিডিল ও রিকোডেক্সসহ আশিক ও ফজলুকে আটক করে জকিগঞ্জ থানা পুলিশ। পরবর্তীতে থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) শফি আহমদ বাদী হয়ে জকিগঞ্জ থানায় মাদক আইনে মামলা (নং-১৩ (৫)১১) দায়ের করেন। থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদুর রহমান তদন্ত শেষে দুই জনকে অভিযুক্ত করে একই বছরের ১৫ জুন আদালতে অভিযোগপত্র (নং-১০২) দাখিল করেন। বিচারে ১৩ জন সাক্ষীর মধ্যে ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। অপরদিকে, ২০১০ সালের ৩ জুলাই রাত ১১টায় নগরীর শাহী ঈদগাহ এলাকা থেকে আহমেদ সাগর জামিলকে রিভলবারসহ আটক করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের কতোয়ালী থানায় জামিলকে আসামি করে অস্ত্র আইনে মামলা দায়ের করে। তদন্ত শেষে কোতয়ালী থানার এসআই মো. সালাহ উদ্দিন জামিলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার এ রায় ঘোষণা করা হয়।

No comments:

Post a Comment