Monday, May 5, 2014

বিএনপির যৌথসভা বুধবার

বিএনপির প্রতিষ্ঠাতা  সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যৌথসভার আয়োজন করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
সোমবার বিএনপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সভায় দলের যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। সংশ্লিষ্টদের নির্দিষ্ট সময়ে যৌথসভায় উপস্থিত থাকতে বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানিয়েছেন রিজভী।

No comments:

Post a Comment