জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের বিরুদ্ধে করা বিএনপি
চেয়ারপারসন খালেদা জিয়ার অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন জাতীয়
পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান। সোমবার বিকেলে
রাজধানীর খিলগাঁও থানা জাপা কার্যালয়ে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির
বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গুম, খুন ও অপহরণের প্রতিবাদে রোববার জাতীয়
প্রেসক্লাবে বিএনপির ডাকা গণঅনশন কর্মসূচিতে খালেদা জিয়া বলেছিলেন এরশাদ
মঞ্জুর ও জিয়াউর রহমানের খুনি। তার বিচার হবে।

জাতীয়
পার্টির দফতর সম্পাদক সুলতান মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ
তথ্য জানানো হয়। তিনি বলেন, এরশাদের হাতে রক্তের ছোঁয়া নেই, খালেদা জিয়ার
অভিযোগ ভিত্তিহীন এবং হাস্যকর। এসব বলে তিনি দেশে অশান্তি সৃষ্টির পায়তারা
করছেন। খালেদা জিয়া ক্ষমতাসীন থাকাবস্থায় এরশাদের বিরুদ্ধে ৪৭টি মামলা
দিয়েছিলেন, এমনকি হত্যার ১৫ বছর পর মঞ্জুর হত্যা মামলাও করেছিলেন। তাহলে
জিয়া হত্যার বিচার করলেন না কেন? তিনি খালেদা জিয়াকে উদ্দেশে বলেন, এরশাদ
নয় আপনার হাতে রক্তের দাগ রয়েছে। আপনি ক্ষমতায় আসার পর ১৪ জন শ্রমিককে
হত্যা করেছেন। সারের দাবি করায় ১৮ জন কৃষককে পাখির মত গুলি করে মেরেছেন।
এজন্য আপনার বিরুদ্ধে হত্যা মামলা হবে। আপনি প্রস্তুত থাকুন। বিজ্ঞপ্তিতে
তিনি বলেন, এরশাদের বিরুদ্ধে এতগুলো মামলা দেওয়ার পরও এরশাদ দেশ ছেড়ে
পালিয়ে যাননি। কারণ এরশাদ জানেন তিনি নির্দোষ। আর আপনার ছেলে দুর্নীতির
বরপুত্র তারেক রহমান মামলার ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে। কারণ তারেক রহমান নিজেও
জানেন তিনি কি পরিমান দুর্নীতি ও লুটপাট করেছেন। জাতীয় পার্টির খিলগাঁও
থানা সভাপতি আবুল বাশার বাসু’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-
মহানগর জাপা নেতা এম.এ কাইয়ুম, জমির আলী, আশরাফ উদ্দিন, আনোয়ার হোসেন লিপন,
সারোয়ার হোসেন, চঞ্চল চৌধুরী, বেলাল উদ্দিন বেলা, জসীম উদ্দিন মিয়া,
বুলবুল আহমেদ, মোহাম্মদ উল্লা, রিপন প্রমুখ।
No comments:
Post a Comment