বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার
বলেছেন গুম-খুন ও অপহরণের ঘটনার সঙ্গে আওয়ামী লীগই জড়িত। শুক্রবার
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘নিরাপত্তা সংকটে নাগরিক জীবন : উত্তরণের উপায়’
শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

মন্ত্রীদের
বক্তব্যের সমালোচনা করে বিএনপি নেতা আনোয়ার বলেন, সরকারের মদতপুষ্ট
লোকেরাই গুম-খুন ও অপহরণের সব ঘটনা ঘটাচ্ছে। দেশে এখন হত্যা, গুম, খুন ছাড়া
আর কিছু নেই। যেভাবে বাকশাল করা হয়েছিল সেভাবেই ৫ই জানুয়ারির নির্বাচন করা
হয়েছে। তিনি বলেন, অন্যায়ভাবে ক্ষমতা দখল করে জনগণের ওপর দুঃশাসন চালিয়েছে
তারা। এটি বন্ধ না হলে ভবিষ্যতে এর ফলাফল তাদের ওপর পড়বে। সংবিধানের
পঞ্চদশ সংশোধনীর কারণেই দেশ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে বলে উল্লেখ করেন
তিনি। সংগঠনের সভাপতি আবু নাসের মো. রহমত উল্লাহর সভাপতিত্বে অন্যান্যের
মধ্যে বিএনপি নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন, সাবেক নির্বাচন কমিশনার
বিচরপতি আবদুর রউফ, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য
রাখেন।
No comments:
Post a Comment