র্যাবকে বিলুপ্ত করা যাবে না উল্লেখ করে
খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, একটি বাহিনীতে দুষ্ট লোক থাকতে
পারে। তাই বলে পুরো বাহিনী বিলুপ্ত করা যায় না। র্যাবের মধ্যে যারা খারাপ
তাদের বিচার হচ্ছে। শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির বীরউত্তম
খাজা নিজামুদ্দিন মিলনায়তনে প্রয়াত বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার পঞ্চম
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

শেখ
রাসেল শিশু সংসদ আয়োজিত অনুষ্ঠানে র্যাবের সাফল্য তুলে ধরে মন্ত্রী বলেন,
জঙ্গিবাদ, সন্ত্রাস আর অস্থিতিশীল পরিস্থিতি দমনে র্যাবের অনেক অবদান
রয়েছে। নারায়ণগঞ্জের ঘটনার সঙ্গে যে তিনজন র্যাব সদস্য জড়িত তাদের বিচার
করা হবে। র্যাব বিলুপ্তি নিয়ে বিএনপি-জামায়াত ও সুশীল সমাজকে রাজনীতি না
করার অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, র্যাব নিয়ে রাজনীতি করবেন না। র্যাব
নিয়ে যারা রাজনীতি করে, তারা জঙ্গিবাদের দোসর। নারায়ণগঞ্জের ঘটনা তদন্তে
বিএনপি-সুশীল সমাজ প্রভাবিত করছে ও বিভ্রান্তি ছড়াচ্ছে অভিযোগ করে কামরুল
বলেন, বিভিন্ন মুখরোচক কথা বলে তারা তদন্তে বাধা দিচ্ছে। নারায়ণগঞ্জের
ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, তদন্ত চলছে। অপরাধী
যত শক্তিশালী হোক তাদের কাউকে ছাড় দেয়া হবে না। নারায়ণগঞ্জের ঘটনা নিয়ে
বিএনপি-জামায়াত আন্দোলনের কৌশল খুঁজছে অভিযোগ করে তিনি বলেন, নতুন কোন কৌশল
খুঁজে লাভ হবে না। আন্দোলন করতে হলে জনগণকে সঙ্গে নিয়ে করুন। সংগঠনের
সভাপতি অধ্যাপক ড. সুলতানা শফির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি তাজুল ইসলাম,
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, পেট্রোবাংলার
চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ
সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ
No comments:
Post a Comment