রাজধানীর গুলিস্তান সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে বাসের চাপায়
শাহনাজ বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার
দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত শাহনাজ বেগম জনতা ব্যাংকের প্রধান শাখায় কর্মরত
প্রিন্সিপাল অফিসার মো. হাজী আহমেদের স্ত্রী ছিলেন।

তারা
ডেমরা রাজাখালী এলাকায় বসবাস করেন। গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ থানা
এলাকায়। মৃত শাহনাজের মেয়ে লিলিমা আহমেদ জানান, তিনি রাজধানীর
সিদ্ধেশ্বরী এলাকায় কোচিং করেন। সন্ধ্যায় কোচিং শেষে মায়ের সঙ্গে মালিবাগ
থেকে বাসে করে গুলিস্তানে নামেন। পরে তিনি সামনে ও মা তার পেছনে রাস্তা পার
হচ্ছিলেন। হঠাৎ পেছনে তাকিয়ে দেখেন তার মা রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে
আছেন। পথচারীদের কাছে জানতে পারেন বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে। পরে
পথচারীদের সহায়তায় তার মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তার মাকে মৃত ঘোষণা করেন।
No comments:
Post a Comment