Monday, May 12, 2014

আবেগে আপ্লুত প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে নিহত পাঁচ পরিবারের সদস্যদের কাছে পেয়ে আবেগে আপ্লুত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুকে জড়িয়ে নিলেন নারী সদস্যদের।
প্রধানমন্ত্রীকে এভাবে আবেগে আপ্লুত হতে দেখে উপস্থিত অনেকের চোখেই অশ্রুর বান ডাকলো। সোমবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এমন আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। রাত আটটার দিকে গণভবনে পৌঁছান অপহরণের পর নিহত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, মনিরুজ্জামান খান, তাজুল ইসলাম, ড্রাইভার জাহাঙ্গীর ও লিটনের পরিবারের সদস্যরা। এর আগে বিকেলে পাঁচ পরিবারের সদস্যরা একসঙ্গে সমবেত হয়ে গণভবনের উদ্দেশ্যে রওয়ানা হন।

No comments:

Post a Comment