Monday, May 12, 2014

শাবির ভিসি ছাত্রলীগের হাতে ৩ ঘণ্টা অবরুদ্ধ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে শিবির সমর্থকদের বাচাই করার অভিযোগে গতকাল ভিসিকে তিন ঘন্টা অবরুদ্ধ করে রাখে ছাত্রলীগ নেতাকর্মীরা। এই সময় মেধাবী যোগ্যদের চাকরি থেকে বঞ্চিত করার অবিযোগও করেন তারা। 
ভিসিকে অবরুদ্ধ করে রাখায় সকাল ১১ টার সিন্ডিকেট সভা নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি। দুই বিভাগে বাচাই করা ৫ জনের মধ্যে দুই জনকে শিবির সমর্থক দাবি করে তাদের নিয়োগ না দিতে সকাল সাড়ে দশটার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রশাসন ভবনের সামনে জড়ো হয়ে ভবনে তালা ঝুলিয়ে অবস্থান করে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা ও কেন্দ্রীয় কমিটির সদস্য উত্তম কুমার দাশ জানান, সিন্ডিকেট সভায় রসায়ন এবং পুর ও পরিবেশ কৌশল বিভাগের শিক্ষক নিয়োগে বাচাই বোর্ডের সিদ্ধান্ত অনুমোদনের কথা রয়েছে। রসায়ন বিভাগের বাছাই বোর্ডের সুপারিশ করা সাইফুল আলম এবং পুর ও পরিবেশ কৌশল বিভাগের বাছাই বোর্ডের সুপারিশ করা আমিনুল ইসলাম কাজলের চেয়ে মেধাবী ও যোগ্যরা বাদ পড়েছেন। এছাড়া এই দুই জন ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলেও অভিযোগ করেন তিনি। পরে দুপুর ১২টার দিকে অবরুদ্ধ অবস্থায় ভিসি অধ্যাপক আমিনুল হক ভূইয়ার সঙ্গে দেখা করতে যান ছাত্রলীগের বিশ্বদ্যিালয় শাখার সহ সভাপতি অঞ্জন রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। দেখা করার পর অঞ্জন জানান, দুই বিভাগের নিয়োগের বিষয়টি সোমবার সিন্ডিকেট সভায় তোলা হবে না বলে স্যার আমাদের আশ্বস্ত করেছেন। তাই দুপুর দেড়টার দিকে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করে ভবনের তালা খুলে দিয়েছি। এদিকে ছাত্রলীগের বাধার কারণে সকাল ১১ টার নির্ধারিত সিন্ডিকেট সভা দুপুর ২ টায় শুরু হয়।

No comments:

Post a Comment