Tuesday, May 13, 2014

চীনা কংগ্রেস পার্টির সঙ্গে খালেদার বৈঠক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন চীনের ন্যাশনাল পিপলস অব কংগ্রেসের ভাইস চেয়ারম্যান ইয়ান জুন কি এবং বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতসহ চীনের একটি প্রতিনিধি দল। 
বিএনপি চেয়ারপাসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার রাত ৮টা থেকে প্রায় পৌনে এক ঘণ্টা এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য রিয়াজ রহমান এবং সাবিহ উদ্দিন আহমেদ। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দু’দেশের অর্থনৈতিক অবস্থাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

No comments:

Post a Comment