Tuesday, May 13, 2014

গোসাইল ডাঙ্গায় গৃহবধুর আত্মহত্যা

নগরীর গোসাইল ডাঙ্গা এলাকায় সঞ্চিতা চৌধুরী (২২) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। 
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-সহকারি পরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া বাংলানিউজকে জানান, নিহত সঞ্চিতা গোসাইল ডাঙ্গা এলাকার জনৈক রিগ্যান চৌধুরীর স্ত্রী। দুপুরে পারিবারিক কলহের জের ধরে ফ্যানের সঙ্গে দড়ি ঝুলিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। এসময় আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

No comments:

Post a Comment