পাবনায় অস্ত্র ও মোটরসাইকেলসহ বিপ্লব হোসেন ও ইমরানুল ইসলামকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) সদস্যরা।

সোমবার
ভোরে শহরের শালগাড়ীয়া মহল্লায় অভিযান চালিয়ে র্যাব-১২ পাবনা ক্যাম্পের
সদস্যরা তাদের আটক করে।আটক বিপ্লব শালগাড়ীয়া মহল্লার মজনু প্রামাণিকের ছেলে
এবং ইমরানুল লস্করপুর মহল্লার হাজী মো. রফিকুল ইসলামের ছেলে। র্যাব
সদস্যরা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারে- এলাকায়
নাশকতার জন্য সন্ত্রাসীরা অস্ত্রসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে
অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি শাটার গান ও
একটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে পাবনা সদর থানায়
অস্ত্র আইনে মামলা দিয়ে পাবনা আদালতে পাঠানো হয়েছে। র্যাব-১২ পাবনা
ক্যাম্পের কোম্পানি কমান্ডার উইং লেফটেন্যান্ট সোহান বিন আকিদ বিষয়টি
বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
No comments:
Post a Comment