Monday, May 19, 2014

কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ সমাবেশ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের নামে মিথ্যা মামলা দায়ের ও বিচারিক আদালত পরিবর্তনের প্রতিবাদ এবং সারাদেশে নেতাকর্মীদের হত্যা, গুম ও নির্যাতন বন্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার জেলা বিএনপির দুই গ্রুপ পৃথকভাবে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বেলা সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আজিজের নেতৃত্বে পুরাতন পোস্ট অফিস পাড়ার জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ-মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হোসনাইন কায়কোবাদ সোহেল, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম নুরু, দপ্তর সম্পাদক আশরাফুল হক রুবেল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ। অপরদিকে, কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু বকর ছিদ্দিকের নেতৃত্বে অপর একটি বিক্ষোভ মিছিল শহরের দাদা মোড় থেকে বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোস্তাফিজার রহমান, শফিকুল ইসলাম বেবু, ওমর ফারুক, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব প্রমুখ। বক্তারা অবিলম্বে সারাদেশে হত্যা, গুম ও নির্যাতন বন্ধসহ বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে দায়েকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

No comments:

Post a Comment